কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ প্রকাশিত হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে। গানটির কথা ও সুর করেছেন ভারতের নন্দিত গীতিকার ও সুরকার গৌতম ঘোষাল। এটি কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত ঐশিকার দ্বিতীয় গান। এর আগে তার ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’ গানটি দুই বাংলার শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছিল।
ঐশিকা নদী তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কী শৈলীর জন্য পরিচিত। তিনি এর আগে প্রখ্যাত কবিদের কবিতা নিয়ে ‘কবিতার গান’ অ্যালবাম প্রকাশ করেছিলেন, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। নতুন এই গানটি কলকাতার স্টুডিও রেজোনেন্সে রেকর্ড করা হয়েছে এবং ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম।






