কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা মেটাতে বিপুল অর্থ বিনিয়োগ করলেও মাইক্রোসফট প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ভারতের নির্দিষ্ট পদে কর্মরত কর্মীদের এই প্রস্তাব দেওয়া হচ্ছে।
এই কর্মসূচির আওতায় মাইক্রোসফটের মোট কর্মীর প্রায় এক-চতুর্থাংশ আসতে পারেন। প্রস্তাবিত কর্মীদের তিন মাসের অগ্রিম বেতন ও চাকরির মেয়াদ অনুযায়ী অতিরিক্ত অর্থ দেওয়ার কথা রয়েছে। এআই খাতে বড় বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত আয় নিয়ে উদ্বেগ থাকায় ব্যয় কমানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।









