ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ১৯৭৭ সালের পর এত বেশি ভোটার কোনো নির্বাচনে অংশ নেননি। বিশেষজ্ঞরা বলছেন, আরব ভোটাররা নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং দুপুর ১টা পর্যন্ত ৪৮ শতাংশের বেশি ভোট পড়েছে। আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে ৪ নভেম্বর।






