মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অস্ত্র প্রদর্শনের জেরে বিতর্কের মুখে পদত্যাগ করা ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন দাবি করেছেন, তাকে শাস্তিমূলক কারণে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য করা হয়নি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং রাজনীতির মাঠ ছাড়বেন না। বাবার ঐতিহ্য ধারণ, মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষা, মাদকমুক্ত নগরী গড়া ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জাগো নিউজের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন বলেন, মন্ত্রিত্বের অধ্যায়টি তার জন্য শিক্ষণীয় ছিল। তিনি মনে করেন, রাজনীতিতে পদ-পদবি সাময়িক, কিন্তু জনগণের কাছে একজন রাজনীতিবিদের আদর্শ ও জনসম্পৃক্ততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।













