প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ খুলে দিতে পারে। সৌদি আরব থেকে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, ইশরাক হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক এবং একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের একজন যোদ্ধা হিসেবে ইশরাকের ভূমিকার প্রশংসা করেন। পদত্যাগ ইশরাকের রাজনৈতিক পরিচয় বা আত্মত্যাগকে পরিমাপ করতে পারে না এবং দল ও দেশের কল্যাণে তার অবদান অনেক বেশি অর্থবহ বলে তিনি উল্লেখ করেন।




