মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে যাওয়ার খবরকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই খবরকে 'কাপুরুষ ও বিশ্বাসঘাতকদের' মিথ্যাচার বলে অভিহিত করেছেন।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি গোলাবারুদ রয়েছে এবং বর্তমানে তা এমন মাত্রায় বাড়ানো হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তিনি এই ধরনের সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।




