যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করার জন্য যুক্তরাজ্য, তুরস্ক, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, 'অপারেশন ইকোনমিক আউটকাস্ট' চালুর পর এই দেশগুলো ইরানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করেছে।
তুরস্ক ও ওমান 'মাহান এয়ার'-এর ফ্লাইট বন্ধ করেছে, সংযুক্ত আরব আমিরাত সব ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করেছে এবং ইউএই ও তুরস্কের বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে। বেসেন্ট বলেন, তেহরানের সন্ত্রাসী এজেন্ডা বাস্তবায়ন রোধে যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।






