বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগামী দুই বছরের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করেছে। এর পাশাপাশি, আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সব ধরনের সেবা অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হবে।
রোববার (১৮ অক্টোবর) এক কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, উচ্চগতির ওয়াই-ফাই, ডিজিটাল শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা হবে। এছাড়া, ইন্টার্নশিপের সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের জন্য অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।











