ইউক্রেনজুড়ে রাশিয়ার সামরিক হামলায় অন্তত আটজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। খারকিভে সোমবার ভোরের হামলায় শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ২ হাজার ২০০টির বেশি ড্রোন, ১ হাজার ৬৩০টি আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা এবং ৩৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
উত্তরাঞ্চলীয় সুমি শহরে বিমান হামলায় একটি শিশু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়, এতে তিনজন নিহত হন। ওদেসা অঞ্চলেও ব্যাপক হামলায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভেও ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন।




