প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন। তিনি জানান, পত্রিকাটি একসময় আওয়ামী লীগের এক ব্যবসায়ীর অর্থায়নে পরিচালিত হতো।
রবিবার (১ নভেম্বর) ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, মাহমুদুর রহমান তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। পরবর্তীতে তিনি জানতে পারেন, পত্রিকাটি একটি বড় ব্যবসায়ীর অর্থায়নে চলে। তিনি আরও অভিযোগ করেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের ঘটনায় মিয়া গোলাম পরওয়ারকে বাঁচাতে এবং জামায়াতের পক্ষে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাতে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার এক হওয়ার অপতথ্য প্রচার করেছে আমার দেশ।








