আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাঁচ দফা দাবি জানিয়েছে। ৩০ আগস্ট দিবসটির উদ্দেশ্যে এনসিপির ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
দাবিগুলো হলো: মোংলায় গুমের শিকার মিরাজ শেখকে ফেরত দেওয়া, ফ্যাসিবাদী সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা, গুমের প্রতিটি ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা, গুম প্রতিরোধ আইনে স্বাধীন তদন্তের বিধান করা, আর কখনো গুমের সংস্কৃতি ফেরা না দেওয়া।






