বলিউড অভিনেতা অজয় দেবগণ ‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপন সংক্রান্ত আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) তাকে একটি শোকজ নোটিশ পাঠিয়েছিল।
এফডিএর অভিযোগ, অজয়, শাহরুখ খান ও টাইগার শ্রফের অভিনীত ‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপনটি নিষিদ্ধ ‘বিমল প্যান মসলা’র পরোক্ষ প্রচার। এই অভিযোগে অজয়কে নোটিশ পাঠানো হয়েছিল। তবে অভিনেতা দাবি করেছেন, পণ্যের প্রস্তুতকারককে নোটিশ না দিয়ে তাকে লক্ষ্যবস্তু করা অযৌক্তিক এবং বর্তমানে তার এই ব্র্যান্ডের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। আগামী ৪ নভেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।



