বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে বিশ্বব্যাপী রি-রিলিজ হওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পাশাপাশি মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথাম অভিনীত নতুন হলিউড সিনেমা ‘মিউটিনি’। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রেক্ষাপট বুঝতে দর্শকদের জন্য ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশেষ সংস্করণ ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম: এনকোর’ নতুন চারটি মিনিটের দৃশ্যসহ মুক্তি পেয়েছে।
অন্যদিকে, ‘মিউটিনি’ সিনেমায় জেসন স্ট্যাথামকে দেখা যাবে একজন প্রাক্তন নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা ও বর্তমান বেসরকারি নিরাপত্তাকর্মীর ভূমিকায়। তার বসের খুনের দায় তার ওপর চাপানো হলে সে পালিয়ে গিয়ে আসল খুনিকে খুঁজে বের করার মিশনে নামে। জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে আরও অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস ও রোল্যান্ড মোলার।





