ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, ভারতে তরুণদের আন্দোলনকে নেপাল ও বাংলাদেশে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না। তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই দাবি করেন।
কারাবন্দী সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পক্ষে কথা বলে দিপকে জোর দেন যে তাঁদের শান্তিপূর্ণ আচরণ গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের মতো। তিনি বলেন, ভারতের বিক্ষোভকারীদের অহিংস মনোভাবের দিকে নজর দেওয়া উচিত, বাইরের দেশের ঘটনার দিকে নয়। দিপকে দেশের ভেতরের বিক্ষোভকে বিদেশে সহিংস আন্দোলনে সরকার পরিবর্তনের সঙ্গে মেলানোর তীব্র প্রতিবাদ জানান।






