ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং ছাত্রনেতা নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ি থেকে দিপকেকে তুলে নিয়ে যায় পুলিশ। আটকের আগে পুলিশ দিপকেকে সেন্ট্রাল পার্কে তেরঙ্গা যাত্রা বন্ধ করার নোটিশ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
সিজেপি ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। দলটির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজকের কর্মসূচির ঘোষণা করা হয়েছিল।




