৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বিসিএস পরীক্ষায় মোট ৬৬৮ জন উত্তীর্ণ হয়েছিলেন, তবে ৫৭ জনের নাম প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত হয়নি।
এর আগে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মেধাক্রম অনুযায়ী ৬৬৮ জনকে বিভিন্ন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল। কিছু ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়নি বলে পিএসসি জানিয়েছিল। এই বিসিএসে ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।




