জার্মানি বিদেশি প্রার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে চাকরির আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা প্রকাশ করেছে। এতে আবেদনপত্রের ভাষা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সাক্ষাৎকারের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
বেশিরভাগ জার্মান প্রতিষ্ঠানে জার্মান ভাষায় আবেদন করতে হয়, তবে কিছু প্রতিষ্ঠান ইংরেজি গ্রহণ করে। তাই আবেদনের আগে প্রতিষ্ঠানের শর্ত যাচাই করা জরুরি। আবেদনের প্রধান নথিগুলোর মধ্যে রয়েছে কভার লেটার, জীবনবৃত্তান্ত (সিভি) এবং সুপারিশপত্র বা অভিজ্ঞতার প্রমাণপত্র। সিভিতে ছবি দেওয়া বাধ্যতামূলক না হলেও পেশাদার ছবি যুক্ত করা যেতে পারে। প্রাথমিক বাছাইয়ের পর সরাসরি, ভিডিও বা টেলিফোনে সাক্ষাৎকার নেওয়া হতে পারে।


