চাকরি হারানোর ছয় মাস পর নতুন কাজ পেয়েছেন ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ভারতের এক মার্কেট রিসার্চ অ্যানালিস্ট। দীর্ঘ এই সময়ে চাকরি খোঁজার অভিজ্ঞতা থেকে তিনি ছয়টি শিক্ষা তুলে ধরেছেন, যা বেকার অবস্থায় থাকা অন্য পেশাজীবীদের কাজে আসতে পারে।
ওই পেশাজীবীর প্রকৃত নাম প্রকাশ করা হয়নি। তিনি ‘Puzzleheaded_End_৭৪৬’ ব্যবহারকারী নামে রেডিটের ‘IndianWorkplace’ ফোরামে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর পোস্টটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।




