গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ৯টি বিভাগে মোট ১৯ জন প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম গ্রেডে এসব পদে আবেদনের শেষ তারিখ আগামী ১৪ অক্টোবর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
ইঞ্জিনিয়ারিং অনুষদের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া জীববিজ্ঞান অনুষদের বায়োমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, উদ্ভিদবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে জনবল নিয়োগ করা হবে।




