স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা গত ২৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারছেন এবং আগামী ০৯ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ERP/সফটওয়্যার সিস্টেমে পারচেজ অর্ডার (PO) প্রস্তুত এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (SCM) সংক্রান্ত নথি ও রেকর্ড রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। পদসংখ্যা নির্ধারিত নয় এবং কর্মস্থল ঢাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডিগ্রি (পাস)/অনার্স চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে এবং আবেদন করতে বিজ্ঞপ্তিতে প্রদত্ত লিঙ্কে ক্লিক করার জন্য অনুরোধ করা হয়েছে।


