বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ০৩ অক্টোবর পর্যন্ত তা চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদের জন্য শিক্ষা ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এনজিও সংস্থায় কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতদের বেতন আলোচনা সাপেক্ষে এবং উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। কর্মস্থল বগুড়া।


