ঢালিউড অভিনেত্রী পরীমনি তার ৩৪তম জন্মদিন উদযাপন করেছেন। গতকাল দিবাগত রাত ১২টার পর দুই সন্তানকে নিয়ে কেক কাটেন তিনি। তবে এই বিশেষ মুহূর্তে তার প্রয়াত নানা শামসুল হক গাজীর কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, নানা বেঁচে থাকতে তাকে ঘুম থেকে তুলে কেক কাটতেন, যা এখন আর নেই।
১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করা পরীমনি শৈশব থেকেই নানার স্নেহে বড় হয়েছেন। তার অভিনয়জীবন শুরু হয় ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘স্বপ্নজাল’, ‘রক্ত’, ‘বিশ্বসুন্দরী’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তিনি কাজ করেছেন।



