ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হন, তবে তিনি ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছিলেন, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে। জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেনের নেতা কে হবেন, তা দেশটির জনগণই নির্ধারণ করবেন। তিনি আরও বলেন, জ্বালানির দাম বাড়ার জন্য ইউক্রেনকে দায়ী করা ভুল, কারণ এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হচ্ছে।












