ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে নতুন হামলার হুমকি দিয়েছে। যাত্রীদেরকে বিমানবন্দরগুলো এড়িয়ে চলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে লিখেছেন, ‘বিমানবন্দর ও আকাশসীমাগুলো এখন আমাদের লক্ষ্যবস্তুর আওতাভুক্ত। এগুলো আমাদের বাহিনীর অভিযানের ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে।’
এর আগে শনিবার রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত ও কয়েক’শ মানুষ আহত হয়। নিহতদের মধ্যে বাংলাদেশের দুই নাগরিকও আছেন। এই হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে সৌদি জোট। জাতিসংঘ ও বিশ্বনেতারা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।















