অভিনেত্রী সুনাইনা ইয়েল্লা তার অবয়ব ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সুনাইনা জানিয়েছেন, যারা তার মতো দেখতে অন্য কাউকে ব্যবহার করে এই বিকৃত ভিডিও তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। এছাড়া, যারা এই ভিডিও শেয়ার, ফরোয়ার্ড বা রিপোস্ট করবেন, তাদেরও দায়বদ্ধ থাকতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি এই ঘটনাকে ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা ও পরিচয়ের ওপর গুরুতর লঙ্ঘন এবং যৌন হয়রানিমূলক ও মানহানিকর বলে বর্ণনা করেছেন।



