গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ দাবি করেছেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ প্রোপাগান্ডা ছড়াচ্ছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, সালমান মুক্তাদির তার বক্তব্যে স্পষ্ট করেছে যে কেউ তার কাছে চাঁদা দাবি করেনি এবং জমির মালিকের সঙ্গে বিরোধের জেরেই হামলা হয়েছে। পুলিশও একই তথ্য দিয়েছে।
আবু হানিফ আরও বলেন, মূল ঘটনা দুই জমির মালিকের মধ্যকার বিরোধ হলেও, সালমান মুক্তাদির চাঁদা না দেওয়ায় হামলা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। এটি জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগের পরিকল্পিত প্রোপাগান্ডা। উল্লেখ্য, শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।








