রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান চালায় এবং সেখান থেকে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করে। পুলিশ দাবি করেছে, আটককৃতরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিল।
একই দিনে দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ চারজনকে আটক করেছে।








