ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) পশ্চিমবঙ্গে তাদের সাংগঠনিক শক্তি বাড়াতে দুর্গাপূজার আগেই শাখার সংখ্যা দ্বিগুণ করে ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৫ হাজার শাখা রয়েছে। এই লক্ষ্য পূরণে ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত গণসংযোগ ও সাংগঠনিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংগঠনের কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে পাঁচটি ‘সম্ভাগ’-এ ভাগ করা হচ্ছে। এই সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে সংঘপ্রধান মোহন ভাগবত ৮ অক্টোবর রাজ্য সফরে আসছেন এবং বর্ধমান পরিদর্শনের কথা রয়েছে। তাঁর সফরে সাংগঠনিক নির্বাচন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।







