সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ায় রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। সোমবার দলগুলোর নেতারা সমকালকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, জ্বালানির দাম বাড়ায় পরিবহন ও যাতায়াত খরচ বাড়বে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।
তারা আরও বলেন, এই মূল্যবৃদ্ধি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আরও বাড়িয়ে দেবে এবং জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করবে। সরকারের এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং জনস্বার্থবিরোধী বলেও মন্তব্য করেন তারা।







