পশ্চিমবঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 'তৃণমূল কংগ্রেস'-এর নাম ও প্রতীক 'জোড়াফুল' নির্বাচন কমিশন ফ্রিজ করে দিয়েছে। এর জেরে মমতার দলের নতুন নাম হয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং দলীয় প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। অন্যদিকে, বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ‘খাম’ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতাসীনদের খুশি করতে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে। আগামী ৬ অক্টোবর উপ-নির্বাচনে নতুন নাম ও প্রতীক নিয়ে দুই দলই প্রতিদ্বন্দ্বিতা করবে।






