ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানি নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নোটিশ পেয়েছেন। নির্বাচনী নথিতে নামের বানানে অসংগতি, পূর্ববর্তী তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের 'ম্যাপিং' না থাকা বা তথ্যে যৌক্তিক অসংগতি ধরা পড়ায় তাদের নোটিশ পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্যের অসংগতি সম্পর্কে ব্যাখ্যা চাইছে। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী, সাবেক উপরাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীসহ একাধিক ব্যক্তিকে একই ধরনের নোটিশ পাঠানো হয়েছিল। এই ঘটনায় নির্বাচন কমিশনের যাচাই প্রক্রিয়া আবারও আলোচনায় এসেছে।







