রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সঙ্গে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। রোববার বিকাল ৫টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।





