পাঞ্জাবি অভিনেত্রী ও গায়িকা সারা গুরপাল রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’ থেকে বাদ পড়ার পর ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পেয়েছেন। তিনি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার ইনস্টাগ্রামে সারা জানান, শো থেকে বের হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘৃণ্য মন্তব্য ও হুমকির শিকার হচ্ছেন। তিনি বলেন, মতামতের ভিন্নতা মানে কাউকে হুমকি দেওয়া বা অপমান করা নয়। এই ধরনের আচরণের জন্য তিনি ট্রলকারীদের ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।







