অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে দাম্পত্য কলহের গুঞ্জন ছড়িয়েছে। 'রকস্টার' সিনেমার শুটিং সেটে ডিওপি আবদুল মামুনের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তা প্রেমের সম্পর্কে রূপ নেয় বলে গুঞ্জন উঠেছে।
এই গুঞ্জনের জেরে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এবং তারা আলাদা থাকছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি।





