যুক্তরাজ্যের ম্যানচেস্টারের চেলসি ট্যানটাম মাত্র ১৫ বছর বয়সে ত্বকের রং গাঢ় করতে সানবেড ব্যবহার শুরু করেন। প্রায় এক দশক নিয়মিত ব্যবহারের পর ২৮ বছর বয়সে তার মেলানোমা (ত্বকের ক্যান্সার) ধরা পড়ে। অবশেষে ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি সানবেড ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানান।
চেলসির ক্যান্সার মেরুদণ্ড, পাঁজর, ফুসফুস ও যকৃতে ছড়িয়ে পড়েছিল। তার পরিবার ও বন্ধুরা জানিয়েছেন, নিজের অসুস্থতার মধ্যেও তিনি অন্যদের সচেতন করতে নিরলস চেষ্টা চালিয়ে গেছেন।










