জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কেন তাকে ‘আশিকি ২’ সিনেমার ‘সুন রাহা হ্যায় না তু’ গানটি দুবার রেকর্ড করতে হয়েছিল। তিনি জানান, প্রথমবার গানটি নিজের স্বাভাবিক ঢঙে গেয়েছিলেন। কিন্তু সিনেমার পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাট তাকে গানটি পুনরায় রেকর্ড করার অনুরোধ জানান।
এর কারণ ছিল সিনেমার গল্পে শ্রদ্ধা কাপুরের অভিনীত চরিত্র আরোহী একজন নবীন গায়িকা, যিনি তখনও নিজেকে প্রতিষ্ঠিত করার পথে ছিলেন। নির্মাতারা চেয়েছিলেন, গায়কিতে যেন অতিরিক্ত কারুকাজ না থাকে, যা চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শ্রেয়া তাদের কথা মেনে সহজভাবে গানটি আবার রেকর্ড করেন।



