তরুণ অভিনেতা আরশ খান জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে শুটিংয়ের জন্য উপযুক্ত পোশাক না থাকায় অভিনেতা তৌসিফ মাহবুব তাকে নিজের বাসা থেকে পোশাক এনে দিয়েছিলেন। তৌসিফের এমন সহযোগিতাপূর্ণ স্বভাবের প্রশংসা করেছেন আরশ।
সম্প্রতি এক পডকাস্টে আরশ বলেন, তার দ্বিতীয় কাজের সময় তৌসিফ তার জন্য পাঞ্জাবি, স্যুট ও শার্ট এনে দিয়েছিলেন। তখন ধন্যবাদ না জানালেও, এখন তিনি তৌসিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



