লাক্স সুপারস্টার ২০২৫-এর মঞ্চ থেকে উঠে আসা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলাম এবার তারকা নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’-তে অভিনয় করছেন। তৌসিফ মাহবুব ও পার্থের মতো অভিনেতাদের সঙ্গে তাদের এটি প্রথম কাজ।
চার জুটির প্রেম, মান-অভিমান ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মটি শিগগিরই আইস্ক্রিনে মুক্তি পাবে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে অভিনয়ের আগে নতুন শিল্পীদের জন্য ১৫ দিনের বিশেষ অভিনয় কর্মশালার আয়োজন করেছিলেন নির্মাতা।







