প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমে ব্যাপক সংস্কার আসছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও খেলাধুলার নতুন বিষয় যুক্ত হবে।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৪টি নতুন বই যুক্ত হবে, যেমন 'স্পোর্টস অ্যান্ড কালচার' ও 'টেকনিক্যাল এডুকেশন'। এসএসসি পরীক্ষার মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে, গ্রেস নম্বর দেওয়া হবে না।








