বলিউড সুপারস্টার শাহরুখ খান আগামী ২ নভেম্বর তার ৬১তম জন্মদিন উদযাপন করবেন। তবে প্রতি বছরের মতো এবার ভক্তদের দেখা দিতে মান্নাতের বারান্দায় তাকে পাওয়া যাবে না। জানা গেছে, শাহরুখ খান বর্তমানে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের জন্য দেশের বাইরে রয়েছেন।
‘কিং’ সিনেমার একটি গানের শুটিংয়ের জন্য তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে তার জন্মদিন কাটানোর সম্ভাবনা রয়েছে। সম্প্রতি তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে মুম্বাইয়ে সিনেমাটির একটি গানের শুটিং শেষ করেছেন। তবে, ভক্তদের সঙ্গে দেখা না হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।



