র্যাম্প মডেল খালেদ হোসেন চৌধুরী সুজন যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্যাশন প্রতিষ্ঠান ‘লিব্যাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এক বছরের জন্য তিনি এই প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের প্রচার-প্রচারণায় মডেল হিসেবে কাজ করবেন। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির হয়ে ফটোশুটেও অংশ নিয়েছেন।
আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে খালেদ হোসেন চৌধুরী আনন্দ প্রকাশ করেছেন এবং এটিকে ক্যারিয়ারের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন। তিনি বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ মডেল হিসেবে সম্মাননা পেয়েছেন।



