আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা থাকবে। বন্দর এলাকায় আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চালু রাখতে ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।







