ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি চেয়েছিল তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে। তিনি মনে করেন, তাকে হয়তো সংরক্ষিত আসনে ঢুকিয়ে রাখা হতো। শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, বিএনপি তাকে বহিষ্কারের মাধ্যমে তার ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি আরও বলেন, তিনি এই আসনে গত আট-নয় বছর ধরে কাজ করছেন এবং জনগণের নাড়ির স্পন্দন বোঝেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বহিষ্কার করেছিল।




