বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে বলেছেন যে তিনি দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের মতো শীর্ষ তারকা নন, তাই তার অভিনীত সিনেমা হলে মুক্তি পেলে ব্যবসায়িকভাবে ব্যর্থ হতে পারে। প্রযোজকরা বর্তমানে সিনেমা হলে দর্শক টানার জন্য শীর্ষ তারকাদের ওপর বেশি নির্ভর করেন, যা নারী-কেন্দ্রিক সিনেমার বক্স অফিস সাফল্যের অনিশ্চয়তা বাড়ায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা তার ক্যারিয়ার এবং বক্স অফিসের বাস্তবতা নিয়ে কথা বলেন। তিনি মনে করেন, প্রধান চরিত্রে অভিনয় করলেও তার সিনেমা সেরা হলেও দর্শক টানতে না পারার কারণে ব্যর্থ হতে পারে। এই কারণে তাকে পুরুষ অভিনেতাদের প্রধান ভূমিকায় থাকা সিনেমায় কাজ করতে হয়। তিনি সহিংসতা-নির্ভর সিনেমারও সমালোচনা করেছেন, যা বর্তমানে জনপ্রিয়।



