নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বন্ধুত্ব, তারুণ্যের উচ্ছ্বাস আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’। আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
মুনতাসির আকিব পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা সহ অনেকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০-৩০০ শিক্ষার্থী অভিনয় করেছেন। টিজার ও ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।







