বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার ৩৮তম জন্মদিনে স্বামী রাঘব চাড্ডা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে ভাগ্যবান স্বামী’ বলেছেন। গত ২২ অক্টোবর পরিণীতির জন্মদিন উপলক্ষে তারা একসঙ্গে রেস্তোরাঁয় সময় কাটান এবং ছবিও শেয়ার করেন।
ছবির সঙ্গে রাঘব পরিণীতিকে ‘নীরের মাম্মা’ বলে সম্বোধন করেন এবং তার ভালোবাসাপূর্ণ বার্তার জবাবে পরিণীতি হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।



