জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের অপেশাদার আচরণের কারণে তিনি ও তার সহশিল্পীরা বিমানে উঠতে পারেননি।
ইমন অভিযোগ করেছেন, তাদের সঙ্গে অভদ্র আচরণ করা হয়েছে এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এতে তারা নির্ধারিত ফ্লাইট মিস করেন। তবে সব ঝামেলা কাটিয়ে তারা ফিলাডেলফিয়া পৌঁছেছেন এবং মঞ্চে ওঠার জন্য প্রস্তুত।



