ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অবশেষে তিন বছরের অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে তিনি নিজেই এই সুখবর জানান। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে মেয়ের পড়াশোনা ও মায়ের চিকিৎসার দেখাশোনা করছিলেন।
গ্রিন কার্ড না থাকায় দেশে আসা-যাওয়ায় কিছু সীমাবদ্ধতা ছিল। এই কার্ড পাওয়ায় তিনি এখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন এবং পরবর্তীতে নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারবেন।



