ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, পরিবার নিয়ে মিথ্যা প্রচার বন্ধ না হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। বুধবার (১৪ অক্টোবর) বিএফডিসির মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ক্ষোভ জানান।
ওমর সানী বলেন, 'আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে আইনের আশ্রয় নিতে বলেছে। আমরা পরিবার নিয়ে ভালো আছি। আমাকে আমার মতো থাকতে দিন। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।' সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে, ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, যা ওমর সানী সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।



