অভিনেতা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফারুকী জানান, সকাল থেকে তিনি নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছিলেন না।
তিনি অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল। এতে সফল না হয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা তিনি জানাননি।








